আমাদের কর্মসূচি

শিক্ষা খাতে

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উপকরণ, বৃত্তি প্রদান ও এতিমখানার শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করা হয়। আমরা বিশ্বাস করি শিক্ষাই দারিদ্র্য বিমোচনের প্রধান হাতিয়ার।

চিকিৎসা খাতে

দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা, ঔষধ প্রদান, এবং জরুরি অপারেশন ফান্ড তৈরি করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আমাদের ফাউন্ডেশন।

দারিদ্র্যতা বিমোচন

কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসার জন্য মূলধন সহায়তা এবং দুস্থ পরিবারগুলোর জন্য মাসিক খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন।

শীত বস্ত্র বিতরণ

প্রচণ্ড শীতে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ কর্মসূচী।

বৃক্ষ রোপন কর্মসূচী

পরিবেশ রক্ষায় দেশব্যাপী বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ।

ইফতার উপকরণ বিতরণ কর্মসূচী

পবিত্র রমজান মাসে অভাবগ্রস্ত রোজাদারদের মাঝে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া।

স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

তরুণ-তরুণীদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন শর্ট কোর্স ও কর্মশালা আয়োজন করা হয়।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম

শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সেমিনার ও নেটওয়ার্কিং ইভেন্ট।

যাকাত

যাকাত ফান্ডের মাধ্যমে সঠিক হকদারদের নিকট যাকাতের অর্থ স্বচ্ছতার সাথে বণ্টন করা হয়।

প্রশিক্ষণ

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই, হস্তশিল্প, এবং অন্যান্য বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান।

শোক বার্তা

ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট বা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রয়াণে শোক প্রকাশ ও দোয়া কর্মসূচী।

অন্যান্য

এছাড়াও বিভিন্ন আপদকালীন পরিস্থিতি, কুরবানি প্রজেক্ট এবং বিশেষ দিনগুলোতে সমাজের উন্নয়নে ফাউন্ডেশনের বিবিধ কার্যক্রম রয়েছে।